রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। আজ সোমবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে এ দৃশ্য দেখা যায়।

দেখা যায়, ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েছেন। বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ভেতরে ভাংচুরও চলছে।