কক্সবাজারের ২২ মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারের সব জেলেকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে বঙ্গোপসাগরে  এ দুর্ঘটনা ঘটে। উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাইসার আলমের মালিকানাধীন এফবি আব্দুল্লাহ নামের ট্রলারে মাছ ধরতে যাচ্ছিলেন জেলেরা। ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।