ঝিনাইদহে ক্রনিক রোগের ওপর আয়ুর্বেদিক ওষুধের ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ফুড সাফারি মিলনায়তনে মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় ‘বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা) এ কর্মশালার আয়োজন করে। সংগঠনটির সভাপতি শিবব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিপিসি কো-অর্ডিনেটর ও যুগ্ম সচিব আব্দুর রহিম খান। অনুষ্ঠান উদ্বোধন করেন বামার সিনিয়র সহসভাপতি এবিএম গোলাম মোস্তফা।