ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়েছে একদল ব্যক্তি। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খবর বিবিসি।

সোমবার (৫ আগস্ট) বিকাল চারটার দিকে ওই ব্যক্তিরা প্রথমে ধানমণ্ডি-৩২ নম্বর মোড়ে অবস্থিত সান্তোর রেস্তোরাঁয় ভাংচুর চালিয়ে আগুন দেয়।

এরপর তারা একই কায়দায় বঙ্গবন্ধু জাদুঘরের সামনের অংশে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।