যশোরে ই-জিপির দরপত্র দাখিল নিয়ে গতকাল এলজিইডির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। যশোর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এজাজ মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এলজিইডি খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শেখ মুজাক্কা জাহের। বক্তব্য রাখেন এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানি, যশোরের নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান প্রমুখ।