লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় একই পরিবারের চার বাংলাদেশী নাগরিক গুরুতর আহত হয়েছেন। গতকাল দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় একটি আবাসিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি ড্রোন থেকে এ হামলা চালানো হয়।

বৈরুতে বাংলাদেশের দূতাবাস সূত্রে জানা গেছে, আহতদের একজন পুরুষ, একজন নারী ও দুজন শিশু। তাদের একজন ব্রাহ্মণবাড়িয়ার মো. মোমিন মিয়া, অন্যজন হলেন নরসিংদীর জয়েনা আক্তার। বিস্ফোরণে ওই নারী পা হারিয়েছেন। দূতাবাস তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা চেষ্টা করছে বলে জানা গেছে।

আহতদের নাবাতিহের রাগেব হার্ব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল তাদের সাইদায় স্থানান্তর করা হবে।