বিশ্বের শীর্ষ ১০০ লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরির (এলইইডি) ৬০টিই বাংলাদেশের। আজ শুক্রবার (১৬ আগস্ট) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকার আশুলিয়ায় অবস্থিত সাদাতিয়া সোয়েটারস লিমিটেড সম্প্রতি ৯১ পয়েন্ট নিয়ে প্লাটিনাম রেটিং পেয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের লিড সার্টিফায়েড কারখানার মর্যাদাপূর্ণ তালিকায় যুক্ত হয়েছে এই কারখানা। সে সঙ্গে, গাজীপুরের শ্রীপুরে অবস্থিত এক্সিকিউটিভ গ্রিনটেক্স লিমিটেড ৬৯ পয়েন্ট নিয়ে গোল্ড রেটিং পেয়ে এই অভিজাত গ্রুপে যোগ দিয়েছে।

এ দুটি ফ্যাক্টরি যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশে লিড সার্টিফায়েড ফ্যাক্টরির সংখ্যা দাঁড়িয়েছে ২২৬-এ। এরমধ্যে ৮৯টি প্লাটিনাম, ১২৩টি গোল্ড, ১০টি সিলভার এবং সার্টিফায়েড ফ্যাক্টরি ৪টি।