সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে জাল টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার রশিদপুর গ্রামের আছের উদ্দিন শেখের ছেলে মোহাব্বত হোসেন শামীম (৩৮), উল্লাপাড়া
উপজেলার অলিপুর (দরবেশপাড়া) গ্রামের মৃত বরাত আলী প্রামাণিকের ছেলে সুলতান প্রামাণিক (৪০), মৃত
সুজাত প্রামাণিকের ছেলে আলী আকবর (৪০) ও জামালপুর জেলার খাসচর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জিয়াউর রহমান (৩৮)। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, সিরাজগঞ্জ র্যাব-১২ স্পেশাল কোম্পানির একটি দল সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাধীন হবনাতী দরবেশপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ২ হাজার জাল টাকাসহ চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ব্যবহূত পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ২৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।










