টেকনাফে যৌথ অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড। গতকাল সকালে টেকনাফ বিসিজি স্টেশনে এসব মাদক ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১২টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৯ লাখ ৬ হাজার ৪৭০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের পূর্ব জোনের অধীন টেকনাফ বিসিজি স্টেশনের কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর।
মাদক ধ্বংস
টেকনাফে যৌথ অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড।









