সিরাজগঞ্জের বেলকুচিতে বালিভর্তি ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে বেলকুচি উপজেলার চালা সাতরাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেলকুচির চালা বানিয়াপাড়া এলাকার আব্দুস সামাদের দুই ছেলে ছেলে রাব্বি (১৩) ও সাব্বির (১০)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা খবরটি নিশ্চিত করে জানান, গতকাল দুপুরের দিকে চালা সাতরাস্তার মোড় এলাকায় রাব্বি ও সাব্বির দুই ভাই দাঁড়িয়ে ছিল। এ অবস্থায় বালিভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়ার পর পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই দুই ভাই। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও সহকারী পলাতক। তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে মামলা হবে বলেও জানান তিনি।










