চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন কুয়াইশ চালিতাতলী এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে মো. ইদ্রিস আলী (৩৭) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ইদ্রিস আলী নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকার মৃত ইউসুফের ছেলে।

এর আগে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে সন্ত্রাসীদের গুলিতে সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে একজন নিহত হন। এ সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বায়েজিদ বোস্তামী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মারেফুল করিম বলেন, গুলির ঘটনার বিষয়ে অবগত নয়। খবর নিচ্ছি।