ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় দুই যুবককে আটক করে দুই বছর করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৭ জানুয়ারি) দুপুরে জাল ভোট দেওয়ার সময় তাদেরকে ওই কেন্দ্র থেকে হাতেনাতে আটক করে পুলিশ। খবর পেয়ে কেন্দ্রে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। পরে তাদেরকে দুই বছর করে সাজা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাল ভোট দেয়ায় অভিযোগে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক দুই যুবককে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন আসনে জাল ভোটের অভিযোগে আরো ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।