উৎসবমুখর পরিবেশে গতকাল যশোর সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মনোতোষ বসু সভাপতি ও এইচ আর তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সকাল থেকে এদিন দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু।

নির্বাচনে বিজয়ীরা হলেন—সহসভাপতি প্রদীপ ঘোষ, যুগ্মসম্পাদক ইমরান হাসান টুটুল, কোষাধ্যক্ষ পদে সফিক সায়ীদ, সদস্য পদে জয়ন্ত বসু ও রেজাউল করিম বিজয়ী হয়েছেন।

এদিকে যশোর সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ। এছাড়া অভিনন্দন জানিয়ে বিবৃত্তি দিয়েছেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদদৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন।