শারীরিক অসুস্থতার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার এই অসুস্থতার খবর নিশ্চিত করেছেন। খবর বিবিসি বাংলা।

বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ধুলাবালির সংস্পর্শে এসে অসুস্থতা অনুভব করেন মির্জা ফখরুল। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো বলেও জানানো হয়েছে।

চিকিৎসক ও মির্জা ফখরুলের পক্ষ থেকে তাকে দেখতে হাসপাতালে অযথা ভীড় না করার অনুরোধ করা হয়েছে। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল।