নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নগরীর দেওভোগ লক্ষ্মী-নারায়ণ আখড়া থেকে রথযাত্রার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, সিটি করপোরেশনের কাউন্সিলর মনিরুজ্জামান মনিরসহ অনেকে। পরে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় লক্ষ্মী-নারায়ণ আখড়ায় গিয়ে শেষ হয়।
রথযাত্রা
নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।









