চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই যুবক হলেন রাজেশ চৌধুরী এবং হৃদয় দাশ। রাজেশ কোতোয়ালি থানার আলকরণ এলাকার শ্যামল চৌধুরীর ছেলে এবং হৃদয় একই এলাকার অমল দাশের ছেলে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, শুক্রবার লালদীঘি ময়দানে সমাবেশের পর নিউমার্কেট মোড়ে স্বাধীনতাস্তম্ভে জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা লাগানো হয়, যা জাতীয় পতাকা অবমাননার শামিল। এ অভিযোগে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










