কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে পর্যটকদের মাঝে সচেতনতা তৈরিতে মাস্ক বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
গতকাল দুপুর ১২টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এ সুরক্ষাসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) মো. নাসিম আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় প্রমুখ।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সভাপতি জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলাব্যাপী ৪৮ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।









