ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিশু জয়নব আক্তারকে (৯) অপহরণের পর ধর্ষণ ও হত্যার দায়ে কানাই মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।

গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত কানাই মিয়া সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকার মৃত লিবু মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ ডিসেম্বর প্রতিবেশীর বাড়ি থেকে ফিরে আসার সময় নিখোঁজ হয় পশ্চিম কুট্টাপাড়া গ্রামের হাদিস মিয়ার মেয়ে জয়নব আক্তার। পরদিন বিকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে জয়নবের মরদেহ উদ্ধার করে পুলিশ।