ত্রাণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকরা। জেলা বাস মিনিবাস শ্রমিকদের আয়োজনে গতকাল বাসটার্মিনাল সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি শেখ মাখছুর রহমান, সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান মনি, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, শ্রমিক নেতা জুলফিকার হোসেন সবুজ, সঞ্জয় দাশ, সনাতন শীল প্রমুখ।