জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না। এটা কেবল আনুষ্ঠানিকতা। আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি।
তাই আইনি ভিত্তির পূর্বে এই ধরনের আনুষ্ঠানিকতা 'জুলাই ঘোষণাপত্রের' মতো আরেকটি একপাক্ষিক দলিলে রুপান্তর হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে। আমরা ঐকমত্য কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরবো। দাবি পূরণ হলে পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি।










