অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো পদত্যাগ করেননি।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে নতুন দলে যোগ দেয়ার জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। পরে এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এখনো পদত্যাগ করিনি। যে খবর ছড়িয়েছে, সেটা গুজব।’

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এ দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে আলোচনা রয়েছে।