কক্সবাজার সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্বেচ্ছাসেবী ও সচেতন নাগরিকদের ব্যানারে গতকাল বেলা ১১টায় পৌরসভার সামনে এ কর্মসূচি পালন করা হয়। আগামী এক মাসের মধ্যে ৪০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কাজ দৃশ্যমান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।