ঝিনাইদহে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ও আরতি দত্ত, ইউএনও এসএম শাহীন, সদর থানার ওসি সোহেল রানা, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হাসান, ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন প্রমুখ।
ঝিনাইদহে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ঝিনাইদহে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান।










