সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। অগ্নিকাণ্ডের ফলে সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এই বিদ্যুৎকেন্দ্রটিতে ১১টার দিকে আজ মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এখানে বিকট শব্দ হওয়ার পর আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে, কোন একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন, ইতোমধ্যে এখানে জাতীয় গ্রিডের লাইন ও এর দুটি ট্রান্সমিটার পুড়ে গেছে। এছাড়াও এর পাশে থাকা কিছু বিদ্যুৎ সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে পুরো সিলেট শহর। ফায়ার সার্ভিও ও আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।










