কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত
পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি
সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।
পরে সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন।
এ সময় ভেতরে আন্দোলনকারীদের লুটপাট ও ভাঙচুর করতে দেখা যায়। ঢাকার বিভিন্ন রাজপথে সাধারণ
জনতাকে উল্লাস করতে দেখা গিয়েছে।
কারফিউ চললেও সেনাবাহিনী ছাত্র-জনতাকে পথ
ছেড়ে দিয়েছে।
সেনাপ্রধান ওয়াকার উজ জামানের জাতির উদ্দেশে
বক্তব্য দেয়ার কথা রয়েছে। দুপুর দুইটা এ বক্তব্য দেয়ার কথা থাকলেও তা পিছিয়েছে। সেনা
সদরদপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে
বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
জানা গেছে, বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো
চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের
আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলসহ অনেকে বৈঠকে অংশ নিয়েছেন।










