করোনার মধ্যে আম আহরণ ও সুষ্ঠু বাজারজাতে আমচাষী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নাটোর জেলা পুলিশ। গতকাল দুপুরে বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে স্থানীয় আহম্মদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আঞ্চলিক লকডাউনের কারণে আম ব্যবসায়ীরা সংকটে পড়েছেন। এক স্থান থেকে অন্য স্থানে আম পরিবহনে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য জেলা পুলিশ সব সহযোগিতা করে যাবে। তাছাড়া আমবাহী কোনো যানবাহনে চাঁদাবাজি সহ্য করবে না জেলা পুলিশ। কভিডের মধ্যে অর্থনীতির চাকা সচল রাখতে আম বাজারজাত করতে ব্যবসায়ীদের সব সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে বড়াইগ্রাম সার্কেল খায়রুল ইসলাম, ওসি আনোয়ারুল ইসলামসহ বাগান মালিক, ব্যবসায়ী ও আড়ত মালিকরা উপস্থিত ছিলেন।