হজ পালনের উদ্দেশে আজ সস্ত্রীক সৌদি আরব গমন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তার এ সফর।
সফরকালে মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন সেনাপ্রধান। হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফিরবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।










