গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি দেয়া হয়।  এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান। বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিজানুর রহমান সৈকত, মো. মোবারক, হাসিব মিয়া প্রমুখ।