কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটপাড়ায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে মাহিন নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে খরুলিয়া দক্ষিণ মিঠাছড়ি খেয়াঘাট সংলগ্ন নদীতে গোসল করতে নামার পর হঠাৎ নিখোঁজ হয় মাহিন।
পরবর্তীতে নিখোঁজের পর দুপুর ২টা ১৫ মিনিটের দিকে অনেক খোঁজাখুঁজি ও নদীতে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার বাদ এশা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মাহিন খরুলিয়া ঘাটপাড়া নিবাসী হারুনুর রশিদের পুত্র। মরহুম আবু বক্করের নাতি ও খরুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলামের ভাতিজা। মাহিনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









