রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্র সচিব করা হয়েছে। তিনি সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। আজ রোববার (৮ সেপ্টেম্বর) তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন।

সকালে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জসীম উদ্দিন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন পররাষ্ট্র সচিব হিসেবে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের অফিস আদেশ হয়ে গেছে। সোমবার থেকে নতুন সচিবের দায়িত্ব নেয়ার কথা রয়েছে।

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি কাতার এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।