আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে আরো ৫৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরো ৫৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে ৯৫৪ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৫৪৩ জনকে।
এছাড়া বিদেশী পিস্তল একটি, কাঠের বাটযুক্ত পিস্তল একটি, ম্যাগাজিন তিনটি, ৭.৬৫ গুলি ১২ রাউন্ড, মালবাহী ট্রাক একটি এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয় বলে জানান এআইজি ইনামুল হক সাগর।










