অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে ঢাকা মার্চ কর্মসূচিতে যোগ দিতে গাজীপুর, টঙ্গী, উত্তরা, যাত্রাবাড়ী, কাঁচপুর, গাবতলী, ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন প্রবেশপথ দিয়ে বিক্ষিপ্তভাবে ঢাকায় ঢুকছে আন্দোলনকারীরা। মহাসড়কে বড় কোনো যানবাহন না থাকলেও ব্যাটারিচালিত রিকশা বা অটোরিকশা ব্যবহার করে তারা ঢাকায় যাচ্ছে।

সোমবার (৫ আগস্ট) গাজীপুরের গুরুত্বপূর্ণ জায়গা শিববাড়ি মোড়, জয়দেবপুর চৌরাস্তা, বোর্ড বাজার, টঙ্গী, আব্দুল্লাহপুর এলাকায় ভোর থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা অনেকের আইডি কার্ড এবং মোবাইল ফোন চেক করছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি সূত্র জানায়, দুপুরের পর থেকে সম্মিলিতভাবে ঢাকায় প্রবেশ করার চেষ্টা করবে তারা।