গাইবান্ধায় বিদেশী মুদ্রা চক্রের অন্যতম সদস্য বাবলু মিয়া (৩৫) ও শামীম মিয়া (২৯) নামের দুজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত বাবলু মিয়া সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ হাটবামুনি গ্রামের লাল মিয়ার ছেলে ও শামীম মিয়া সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে। গতকাল গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।