ঝিনাইদহে অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হাটফাজিলপুর স্পোর্টিং ক্লাব। সোমবার বিকালে শৈলকুপা উপজেলার পিড়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারে ৭-৬ গোলে মাগুরার বগুড়া মাজাইল যুব সংঘকে হারিয়ে দেয় হাটফাজিলপুর। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। টুর্নামেন্টে ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরার ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করে।
ঝিনাইদহে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঝিনাইদহে অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হাটফাজিলপুর স্পোর্টিং ক্লাব। সোমবার বিকালে শৈলকুপা উপজেলার পিড়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারে ৭-৬ গোলে মাগুরার বগুড়া মাজাইল যুব সংঘকে হারিয়ে দেয় হাটফাজিলপুর।










