করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাটোর শহরের নর্থ হেরাল্ড ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ শাহীনা নাজনীনের (৪৮) মৃত্যু হয়েছে। গতকাল ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। শাহীনা নাটোর শহরের লালবাজার এলাকার হাবিবুর রহমানের স্ত্রী। নাটোর সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।