সাত কলেজের শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি ঘিরে নীলক্ষেত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও বিজিবি। শিক্ষার্থীদের মুখোমুখি পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতার জন্য ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে নীলক্ষেত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশকে সহযোগিতা করতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।










