নিউমার্কেট থানায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক ডিজি ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক খুদে বার্তায় এক খবর জানানো হয়।
ডিএমপি বলেছে যে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা হতে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে নিউমার্কেট থানায় রুজুকৃত মামলার প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে।
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে জানিয়েছিল।










