জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের বাগানের গাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার রাতে সদর উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক শফিয়ার রহমান বলেন, দীর্ঘদিন ধরে উদয়পুর গ্রামের পৈত্রিক সূত্রে পাওয়া পবহাটি মৌজায় চার শতক জমি ভোগদখল করে আসছেন। ছয় মাস আগে একই গ্রামের রুহুল বিশ্বাস, ফয়েজ আলী ওই জমি নিজেদের দাবি করেন। এ ঘটনায় ঝিনাইদহ আদালতে মামলা চলছে। ৭ অক্টোবর রুহুল বিশ্বাস, ফয়েজ আলী, সাচ্চু বিশ্বাস, বাচ্চু বিশ্বাসসহ কয়েকজন বিরোধপূর্ণ ওই জমি দখলের চেষ্টা করেন। পরে স্থানীয় মাতব্বরদের খবর দিলে তারা পরে মামলা নিষ্পত্তি বা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে বলে জানান। বিষয়টি তখন মিটে গেলেও বুধবার রাতের আঁধারে ওই জমির ২৩টি মেহগনি গাছ কেটে দিয়েছেন দুর্বৃত্তরা।










