নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার  দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।  নিহত মেহেদী পশ্চিম দেওভোগের শেষ মাথা এলাকার শফিকুল ইসলামের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ মাদ্রাসার শেষ মাথার মিয়াপাড়ার মাঠে দুর্বৃত্তরা মেহেদী হাসানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।