জেলার উখিয়া উপজেলায় ঝুলন্ত অবস্থায় সৈকত বড়ুয়া (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছেন তিনি। অনেকের ধারণা, প্রেমের জেরে আত্মহত্যা করেছেন।

নিহত যুবক উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার সানন্দ বড়ুয়ার ছেলে। তিনি পেশায় ছিলেন মাইক্রোবাস চালক।

গতকাল সকালে পাতাবাড়ী খেলার মাঠসংলগ্ন নিজের বাড়ির পার্শ্ববর্তী একটি কম্পিউটার সেন্টারের আঙিনা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।