লক্ষ্মীপুরে
প্রতিবন্ধীকে নির্যাতন ও ঘুস দাবির অভিযোগে সদর থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে
মামলা দায়েরের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার
(৬ জুলাই) দেলোয়ারা বেগম নামে এক মহিলা বাদী হয়ে পুলিশের ওই তিন কর্মকর্তার
বিরুদ্ধে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত লিখিত অভিযোগ
দায়ের করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে বিচারক তারেক আজিজ অভিযোগটি আমলে নিয়ে আগামী ৪৮
ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের আদেশ দেন।
অভিযুক্ত তিন
পুলিশ কর্মকর্তা হলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছলেহ উদ্দিন, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.
জুয়েল।
অভিযোগতারী
দেলোয়ারা বেগম লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চনগর গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী।
নির্যাতনের শিকার তার প্রতিবন্ধী ছেলে মো. আরিফ হোসেন। বাদী পক্ষের আইনজীবী
মোসাদ্দেক হোসেন বাবর আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগ সূত্রে
জানা যায়,
অভিযোগকারী দেলোয়ারা বেগমের সঙ্গে জনৈক খোকন প্রফেসর নামে এক
ব্যক্তির জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরে খোকন প্রফেসর বিভিন্ন লোকের
মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে দেলোয়ারা বেগমের প্রতিবন্ধী ছেলে মো. আরিফ হোসেনের
বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে গত ৩ জুলাই বিকেলে শহর পুলিশ
ফাঁড়ির এসআই মো. জুয়েল প্রতিবন্ধী আরিফ হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রাখেন ও
রেখে নির্যাতন চালান। পরদিন দেলোয়ারা বেগম ছেলেকে দেখতে
থানায় গেলে তার সামনেই আবারো আরিফকে মারধর
করতে থাকেন এসআই জুয়েল। প্রতিবন্ধী ছেলেকে নির্যাতনের
কারণ জানতে চাইলে তাতে কর্ণপাত করেনি থানা কর্তৃপক্ষ। উল্টো আটক প্রতিবন্ধী আরিফকে ছাড়িয়ে নিতে সদর পুলিশ ৭০
হাজার টাকা ঘুস দাবি করে বলেও উল্লেখ করা হয় অভিযোগে।
সদর থানার অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন অভিযোগের বিষয়টি জানেন বলে স্বীকার করেছেন। তবে চেষ্টা করেও পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফের সঙ্গে যোগাযোগ করা যায়নি।









