সিলেটে ইউনাইটেড একাডেমি কাপ ক্রিকেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ৪ উইকেটে হারিয়েছে নিউ ক্রিকেট একাডেমিকে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা গতকাল এ তথ্য জানায়। সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইউনাইটেড একাডেমি কাপের আয়োজন করা হয়। শহরতলির বটেশ্বরের মেট্রোপলিটন ইউনিভার্সিটির মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। গতকাল টসে জিতে ব্যাটিংয়ে নামে নিউ ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৩৫ ওভারে সব উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১০৮ রান। জবাবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্রিকেট টিম ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।