জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সাইফ পাওয়ারটেক বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় ১৩টি স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছেন ঝিনাইদহের পুর্বাঞ্চল সুইমিং ক্লাব ও ক্রীড়া সংস্থার ১১ জন সাঁতারু। সম্প্রতি রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।