ব্রাহ্মণবাড়িয়ায় অধিক দামে কাপড় ও ফল বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে শহরের হালদারপাড়া ও মসজিদ রোডে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।