রংপুর, সিলেট বিভাগের পাঁচ জেলাসহ দেশের ১৭ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে দেশের দুই বিভাগ ও পাঁচ জেলায় গরম আরো বাড়তে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আজ রোববার রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল ও ফরিদপুর জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। অন্যদিকে, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

শনিবার দেশে সর্বোচ্চ ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেট ও রংপুরে।

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল সোমবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।