ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ। সভায় সর্বসম্মতিক্রমে শেখ জাহিদুল ইসলামকে নিরীক্ষা কমিটির চেয়ারম্যান ও মো. হুমায়ুন কবীরকে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
নিরীক্ষা কমিটির নতুন চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেমে এমবিএ (ফাইন্যান্স) সম্পন্ন করেছেন। তিনি এসআইবিএল, এমটিবি, এআইবিএলসহ বিভিন্ন ব্যাংক ও অডিট ফার্মে কর্মরত ছিলেন। পাশাপাশি ব্যাংক, দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানি এবং এনজিওতে বহুমাত্রিক নিরীক্ষার অভিজ্ঞতা রয়েছে তার। শেখ জাহিদুল ইসলাম বাংলাদেশ ব্যাংক, আইসিএবি, আইসিএমএবি, মন্ত্রণালয় ও এনজিও ব্যুরোতে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ ও প্রদান করেছেন।
এদিকে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির নতুন চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফাইন্যান্স) সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। —বিজ্ঞপ্তি










