বন্যাকবলিত কৃষকদের পাশে দাঁড়াতে এগ্রি স্টুডেন্স অ্যালায়েন্সের সঙ্গে সমন্বিত কর্মসূচি গ্রহণ করেছে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ)। যার অংশ হিসেবে সম্প্রতি বাকৃবির খামার ব্যবস্থাপনা শাখার দেড় একর জমিতে বিনা ধান-১৭-এর ৬০০ কেজি বীজ বপন করা হয়েছে। এ সময় কেএফএইচের পক্ষ থেকে আয়োজকদের ২ লাখ টাকার চেক প্রদান করা হয়। বীজ বপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মাদ শহীদুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দিন, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার ও অধ্যাপক ড. মো. মশিউর রহমান। এছাড়া ছিলেন কেএফএইচের সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম খান জিমি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনিরুল ইসলাম মিলন।
এগ্রি স্টুডেন্স অ্যালায়েন্সের সঙ্গে কেএফএইচের সমন্বিত কর্মসূচি
বন্যাকবলিত কৃষকদের পাশে দাঁড়াতে এগ্রি স্টুডেন্স অ্যালায়েন্সের সঙ্গে সমন্বিত কর্মসূচি গ্রহণ করেছে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ)।










