বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ‘লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (এলটিএফএফ)’ শীর্ষক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাত সহায়তা ও কৌশলগত পরিকল্পনা বিভাগের পরিচালক লিজা ফাহমিদা এবং এনআরবি ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক দেবদুলাল রায় ও হুসনে আরা শিখা, এফএসএসএসপিডির অতিরিক্ত পরিচালক ফিরোজ মাহমুদ ইসলাম ও এনআরবি ব্যাংকের ডিএমডি মো. শাকির আমিন চৌধুরী উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের এলটিএফএফ শীর্ষক চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ‘লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (এলটিএফএফ)’ শীর্ষক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ব্যাংক লিমিটেড।










