চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে নেসলে বাংলাদেশ। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি বন্যাদুর্গত ১০ হাজারের বেশি পরিবারের মাঝে শুকনো ও প্রয়োজনীয় খাদ্য বিতরণ করেছে। সম্প্রতি সাজেদা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ফেনী ও আশপাশের বন্যাকবলিত এলাকার দুর্গম স্থানে এসব খাদ্যসহায়তা পৌঁছে দেয়া হয়। এদিকে নেসলের সব কর্মচারীর একদিনের বেতনের সমপরিমাণ অর্থ  বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রদান করা হয়েছে। —বিজ্ঞপ্তি