জনতা ব্যাংক পিএলসির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়া হয়েছে। ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ কয়েকটি জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এ অর্থ দেয়া হয়। ব্যাংকের এমডি মো. আব্দুল জব্বার জানান, দেশের এ দুর্যোগে জনতা ব্যাংক মানুষের পাশে দাঁড়িয়েছি। —বিজ্ঞপ্তি